চাঁদের খোঁজে। এই বইটির গল্প গুলি মানুষকে একটি নতুন শিক্ষা দেয় দেয় নানা প্রেরণা। প্রতিটি গল্পে পাবেন ভালোবাসা সুখ-দুঃখের নানা গল্প। যে পনেরোটি গল্প রয়েছে এই বইটিতে সত্যিই এই গল্প গুলি সবচেয়ে সেরা গল্প। লেখিকা সুদীপ্তা চট্টোপাধ্যায়ের লেখায় সত্যিই অনেক রহস্যকর গল্প লুকিয়ে আছে। বইটির সম্পাদককেও জানাই অসংখ্য ধন্যবাদ বইটি খুব সুন্দর ভাবে সাজিয়ে তোলার জন্য। এই গল্প গুলি লেখিকার পাঠকদের জন্য সত্যি প্রেরণা। লেখিকা সুদীপ্তা চট্টোপাধ্যায় একজন সাধারণ গৃহবধূ। তিনি বাঁকুড়ার লাল মাটির দেশের মেয়ে। রানীগঞ্জ খনী অঞ্চলে তার বড় হয়ে ওঠা। সাহিত্যকে ভালবেসে তার এই জগতে আসা। লেখার পাশাপাশি তার প্রবল ইচ্ছে ভ্রমণ আর গল্পের বই পড়ার। তিনি সবসময়ই বাস্তবের মাটিতে পা রেখে চলেন। তিনি তার প্রতিটি গল্প কঠিন বাস্তবের মুখোমুখি হয়েই গল্প রচনা করেন।
Piracy-free
Assured Quality
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.