‘অম্বানী এবং পুত্রদ্বয়' পুস্তক হচ্ছে বিশ্বের সব থেকে ধনী পরিবারগুলোর অন্যতম এক পরিবারের কাহিনী। ধীরুভাই অম্বানী অত্যন্ত দরিদ্র অবস্হা থেকে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি হয়ে উঠেছিলেন... যাঁর কোম্পানী রিলায়েন্স বর্তমানে ভারতের প্রমুখ কোম্পানীগুলোর অন্যতম। ধীরুভাই-য়ের দুই পুত্র – অনিল এবং মুকেশ 2002 সালে ধীরুভাই-য়ের মৃত্যুর পরে কোম্পানীর দায়িত্বভার গ্রহণ করেন এবং তাঁদের সংযুক্ত প্রচেষ্টা কোম্পানীকে আরও বিরাট আকার প্রদান করে। তবে এর সাথে-সাথে এক পারিবারিক কলহেরও সৃষ্টি হয়ে পড়ে।