Antaheen Khonja

About The Book

নুপুর মুখার্জী একজন আংশিক দৃষ্টিশক্তি সম্পন্না কবি। ছেলেবেলা থেকেই তিনি ক্রমাগত বিভিন্ন ধরনের কবিতা রচনা করেছেন। তার কিছু কিছু লেখনি পড়ে মনে হয়েছে ‘হাজার-হাজার না বলা কথার মধ্যেও অনেক বেশি কিছু বলা যায়। তিনি তার কবিতায় গভীর ভাবকেও সহজ করে ফুটিয়ে তুলতে পারেন। তার বেশ কিছু কবিতায় অন্তমিলের প্রভাব লক্ষ্য করা যায়। তার কবিতা বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে। ২০১৫ সালের মার্চে ‘বিশ্বকবি সম্মেলনে’ দেশ-বিদেশের কবিদের সাথে তাঁর স্বরচিত কবিতা পাঠ করেছেন। ওই সালেই তাঁর বাংলা কবিতা ‘বৃষ্টি ভেজা একদিন’ ইংরেজি ভাষায় অনুবাদ হয়ে ‘বিশ্ব কবিতা সংকলন’-এ প্রকাশিত হয়েছে। এছাড়াও তিনি ২০১৮ সালে বিশিষ্ট কবি ও সাহিত্যিক ‘শঙ্খ ঘোষ’-এর হাত থেকে ‘স্পর্শনন্দন কবি স্বীকৃতি’ পুরস্কার পেয়েছেন। জীবনের নানান কঠিন পরিস্থিতিতেও তিনি ভেঙে পড়েননি। নিজের লক্ষ্যে অবিচল থেকে তাঁর কবি কলম স্বতঃস্ফূর্ত রেখেছেন। সর্বোপরি বলা যায় নানা প্রতিকুলতা ও প্রতিবন্ধকতার মধ্যে দিয়েও নূপুর মুখার্জির বইটি ‘অন্তহীন খোঁজা’ নামে প্রকাশ পেতে চলেছে।
Piracy-free
Piracy-free
Assured Quality
Assured Quality
Secure Transactions
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
downArrow

Details


LOOKING TO PLACE A BULK ORDER?CLICK HERE