স্থূলতা হচ্ছে বর্তমান বিশ্বের এক সব থেকে বড় সমস্যা। এটি এমন একটি অসুখ... যা শারীরিক ক্রিয়াকলাপকে দিন-দিন নিষ্ক্রিয় করে দেয়। এর থেকে বাঁচার জন্য লোকে হাজার-হাজার টাকা খরচ করেন এবং শেষে হতাশ হয়ে হার মেনে নেন। প্রকৃত পক্ষে স্থূলতার প্রধান কারণ হচ্ছে ক্যালোরী বৃদ্ধি বেশী মাত্রায় তৈলাক্ত খাদ্যের সেবন সব সময় কিছু-না-কিছু খেতে থাকা এবং শারীরিক ব্যায়াম না করা।<br>এই বইতে স্থূলতার বিকট সমস্যার হাত থেকে রেহাই পাওয়ার জন্য 201-টি টিপস্ দেওয়া হয়েছে ... যেগুলোর সহায়তায় আপনি সুস্হ জীবন কাটানোর উপায় জানতে পারবেন। এই সমস্ত টিপসের সাহায্যে আপনি নিশ্চিত রূপে 10-20 কিলোগ্রাম ওজন কমাতে পারেন। ডাঃ বিমল ছাজেড় (এম.ডি.) বয়স অনুসারে সঠিক মাত্রায় তেল ছাড়া খাদ্য গ্রহণেরও পরামর্শ দিয়েছেন এবং উনি এই পুস্তকে তেল ছাড়া রান্না করা বেশ কয়েক প্রকার সুস্বাদু ব্যঞ্জনের প্রস্তুত প্রণালীও জানিয়েছেন। এছাড়াও স্থূলতার হাত থেকে রেহাই পাওয়ার জন্য সঠিক মাত্রায় খাদ্য গ্রহণ এবং নিয়মিত ব্যায়াম করাটা অত্যন্ত আবশ্যক।<br>ডাঃ বিমল ছাজেড় (এম.ডি.) হচ্ছেন এক প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ। উনি দিল্লীতে “সাওল হার্ট প্রোগ্রাম”-য়ের স্হাপনা করেছিলেন। ডঃ ছাজেড় জীবন শৈলীতে পরিবর্তন আর ঔষধির মিশ্রণে হৃদরোগী এবং ডায়াবেটিজ রোগীদের জন্য এক নতুন চিকিৎসা পদ্ধতি বিকশিত করেছিলেন। উনি যোগ ধ্যান মানসিক চাপ ব্যবস্হাপনা ব্যায়াম এবং আহারে পরিবর্তনকে বাই পাস সাজারী এবং এঞ্জিয়োপ্লাষ্টির বিকল্প হিসেবে মানতেন। দেশের সমস্ত মুখ্য শহরগুলিতে নিয়মিত রূপে ওনার ওয়ার্কশপ আয়োজিত হয়ে থাকে।