সূর্য সিনহা- এমন এক নাম যা সফলতা প্রেরণা এবং নেতৃত্বের অপর পরিচয় হয়ে উঠেছে। বহুমুখী ব্যক্তিত্বের অধিকারী হিসেবে তিনি লেখক প্রেরণাদায়ক বক্তা উদ্যমী এবং সামাজিক কর্মকর্তার ভূমিকা পালন করে লক্ষাধিক মানুষের জীবন ছুঁতে সক্ষম হয়েছেন। তাঁর লেখার সবচেয়ে বড় বিশেষত্ব হল তিনি জটিল বিষয় গুলিকেও খুবই সহজ ভাষায় উপস্থাপন করতে পারেন এবং সেইগুলি খুবই প্রভাবী ভাষায় প্রস্তুত করতে সক্ষম হয়েছেন। আত্ম-সহায়তা নেটওয়ার্ক মার্কেটিং এবং ব্যবস্থাপনার উপর লেখা ওনার পুস্তক গুলি এবার ১২টি ভারতীয় ভাষায় প্রকাশিত হচ্ছে যার ফলে বিভিন্ন বর্গের মানুষরা লাভান্বিত হতে পারবে।সূর্য সিনহার সবচেয়ে বড় শক্তি হল তিনি একজন প্রেরণাদায়ক বক্তা যা তাঁকে অদ্বিতীয় বক্তা করে তুলেছে। তাঁর ভাষণ এবং প্রশিক্ষণ সাধারণ মানুষদের নিজের সীমা অতিক্রম করে সফল হয়ে উঠতে সাহায্য করেছে। তাঁর সহজ ও সরল টেকনিক অগণিত মানুষদের জন্য সফলতার পথ প্রস্তুত করেছে। তিনি শুধুমাত্র প্রেরণা প্রদানের ব্যাপারেই আবদ্ধ থেকে যাননি বরং সামাজিক সেবার প্রতি তাঁর অটুট নিষ্ঠা তাঁকে ''মহাগুরু'' উপাধিতে ভূষিত করেছে। অনাথ বয়স্ক এবং যখনই কারোর প্রয়োজন মনে করেছেন তখনই তিনি তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন যার ফলে আজ তিনি শুধুমাত্র প্রেরণাদায়ক নেতা হিসেবেই পরিচিত নন বরং নেটওয়ার্ক মার্কেটিং-এর ক্ষেত্রে একজন অগ্রণী নেতা হিসেবে নিজেকে স্থাপন করতে সক্ষম হয়েছেন।এই প্রেরণা দায়ক পুস্তক ''যোগ্য হোন এগিয়ে যান''-এ আপনাকে স্বাগত এটি আপনাকে শুধুমাত্র সফলতার পথ দেখাবে তাই নয় সেই সাথে আপনার জীবনে নতুন দিক উন্মোচন করবে। এই পুস্তক আপনাকে আত্ম-অনুসন্ধানের রাস্তায় নিয়ে যাবে যেখানে আপনি নিজের ক্ষমতা ও যোগ্যতাকে খুব ভালো করে চিনতে পারবেন।যোগ্যতাই সফলতার আসল চাবিকঠি এই পুস্তকের মাধ্যমে সেই সত্য আপনি জানতে পারবেন। আত্ম-সমর্পণ এবং ধৈর্য ছাড়া কখনই নিজের লক্ষ্যে পৌঁছানো সম্ভব না এই পুস্তক সেই কথাই বলেছে। এই পুস্তকের অধ্যায় গুলি থেকে আপনি জানতে পারবেন কিভাবে সময়ের সঠিক প্রয়োগ করতে হয় সঠিক নির্ণয় নিতে হয় এবং সুযোগের সদ্ব্যবহার করে সমস্ত চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়।''যোগ্য হোন এগিয়ে যান'' আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে এবং আপনাকে প্রকৃত নেতা করে তুলতে সাহায্য করবে।