আসলে যে কোন তথ্য মনে করার জন্য আমাদের মস্তিষ্কের এক নির্দিষ্ট সংকেতের প্রয়োজন পড়ে আর যতক্ষন না সেই সংকেত পাওয়া যাচ্ছে ততক্ষন পর্যন্ত আমাদের মস্তিষ্ক সেই সংকেতের প্রতীক্ষা করতে থাকে। সংকেত পাওয়ামাত্র সম্পর্কিত তথ্য আপনা থেকেই সামনে চলে আসে। এই প্রকার আমরা এটা বলতে পারি যে আমাদের মস্তিষ্কও ঠিক কোন কম্প্যুটারের মতই কাজ করে। কম্প্যুটারের মতই এতেও তথ্য সুরক্ষিত রাখার আর সেটাকে নষ্ট করে ফেলার জন্য আলাদা-আলাদা কম্যান্ডসের প্রয়োজন পড়ে।