আজকের চট-জলদি ব্যস্ত জীবনে পাঠকদের গল্প পড়ার অভ্যেস বদলেছে। স্থির হয়ে বসে বড় গল্প পড়ার জন্য হাতে সময়ের বড় অভাব। পরিবর্তিত সময়ের সঙ্গে তাল মিলিয়ে সোশ্যাল মিডিয়াগুলোতে তাই অণু পরমাণু-গল্পের ছড়াছড়ি। পাঠকরা সেসব ভালোভাবেই নিচ্ছেন। সে কথা মাথায় রেখে এই বইতে সংকলিত হল সেরকমই ছোট ছোট ছোটগল্প বা তাদের কিছু ক্ষুদ্রতর সংস্করণ। অবয়বে এগুলো ছোট হলেও ভাবনায় তারা স্বয়ংসম্পূর্ণ।