অসফলতা যেন কোনো যুবককেই হতাশ করে তুলতে না পারে তার পরিবর্তে লক্ষ্য পূরণের জন্য কিভাবে উৎসাহিত থাকা যায় সেটা ভেবেই এই পুস্তকের সৃষ্টি। যারা অজান্তেই ছোটোখাটো ভুল করে বসে আর তার জন্য ব্যথিত হোতে হয় তাদের উচ্চাকাঙ্ক্ষাকে তাদের পথ দেখানোর ক্ষেত্রে নিঃসন্দেহে এই পুস্তক অতুলনিয় । এই বইতে কিভাবে তারা এই ভুলের হাত থেকে রেহাই পেয়ে সফল হয়ে উঠতে পারে সেই পথই দেখানোর চেষ্টা করা হয়েছে।<br>যারা জীবনে কিছু করে দেখানোর ইচ্ছা রাখে তাদের জন্য এই পুস্তকে প্রাথমিকতা নির্ধারণের চেষ্টা করা হয়েছে। এখানে সমস্ত লোকেদের সজাগ থেকে নিজের লক্ষ্যের দিকে কেন্দ্রিত থাকার পরামর্শ দেওয়া হয়েছে যারা জীবনে ধনাত্মকতার দিকে এগিয়ে গিয়ে নিজেদের ভেতরে গুণের সমাবেশ ঘটাতে চায়। ব্যক্তিদের সঠিক বিকল্পের সন্ধান করে পরিশ্রম করতে হবে ও সেই সাথে ধৈর্য্য বজায় রাখতে জানতে হবে।<br>এই সমস্ত সঠিক সত্য এবং মূল্যবান কথায় ভরা এই পুস্তক আপনাকে উচিত কেরিয়ার নির্বাচন ও জীবন যুদ্ধে জয়লাভের প্রেরণা প্রদান করেছে।