টপার্সদের টপ্ টিপ্স বইটি লেখার সময় এই দিকে বিশেষ লক্ষ্য রাখা হয়েছিল যে স্কুল-কলেজ বা অন্য কোনো পরীক্ষায় টপ্ করা কঠিন ঠিকই কিন্তু তা অসম্ভব নয় সেটা বোঝানো। আজকের যুগ কতখানি প্রতিযোগিতার যুগ তা সকলেই জানে। এক্ষেত্রে সকলের মনেই যে প্রশ্নটা ওঠে তাহল কোনো পুস্তক পড়ে টপার হওয়া সম্ভব কি? এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় একটা কথা বলব যে এই পৃথিবীর যেকোনো ব্যক্তি পুস্তকের হাত ধরেই সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে। এই রকম অবস্থায় আপনিও একটা ভালো বই পড়ে কেনোই বা টপার হোতে পারবেন না।<br>আমি আপনাদের ভরসা দিচ্ছি যে এই পুস্তক প্রতিটি ছাত্রকে এতটাই প্রেরণা দেবে যে তাদের ভেতর নতুন আশা ও ঊর্জা সঞ্চারিত করতে সক্ষম হবে আর তা তাদেরকে সফলতার দিকে টেনে নিয়ে যাবে। এরপর আপনাকে এই পুস্তকে বর্ণিত টিপ্স গুলিকে সম্পূর্ণ আত্মবিশ্বাস সাহস ও মন দিয়ে পরিকল্পিত ভাবে পড়তে হবে যাতে আপনিও পরীক্ষায় টপার হোতে পারেন।